দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতবাড়ির গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকদিরামপুর গ্রামের মো. খলিলুর রহমানের (৬০) বসতবাড়ির গোসলখানায় সন্দেহজনক বস্তা দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, খলিলুর রহমানের বসতবাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক গাঁজা কারবারিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজাগুলো থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জে আই