দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার (২৪ মার্চ) বিকেলে মেহেরপুর কলেজ মোড়ে একটি যাত্রীবাহি বাসে এই তল্লাশি চালানো হয়।
মেহেরপুর ২৭ রেজিমেন্টের সেনাবাহিনীর একটি টিম ও মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালান। বাসের সিটের নিচে রাখা একটি বড় ব্যাগে কসটেপ মোড়ানো ছিল গাঁজাগুলো।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মদন মোহন এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি অন্তর্ভুক্ত করে গাঁজাগুলো হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এফএইচ/