দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর সদর উপজেলার টেংরামারী–আশরাফপুর সড়কে বালু ভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টেংরামারী–আশরাফপুর সড়কের একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিজন মেহেরপুর সদর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
জানা যায়, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. রকিবুল মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামসুল হোদা মন্ডলের ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী লিজন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আরএ