দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে (টাইগার) প্রাথমিকভাবে বহিষ্কার করেছে জেলা যুবদল।
বুধবার (২২ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে যাদুরচর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকায় ১৬ শতক জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। প্রায় ৩০ বছর আগে ওই জমির মধ্যে ৮ শতক আয়নাল মিয়ার কাছে বিক্রি করেন আব্দুল কাদের। পরবর্তীতে আয়নাল মিয়ার মৃত্যুর পর তার ছেলে চাঁন মিয়া বাকি ৮ শতক জমিও দখল করার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ আরও প্রায় এক ডজন ভাড়াটে লোক নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। এতে বাধা দিলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জেলা যুবদল সভাপতি রায়হান কবির বলেন, দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সংগঠনের শৃঙ্খলা রক্ষায় অভিযুক্তদের প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।
/অ