দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি নজরুল ইসলাম জসিম (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
গ্রেপ্তার জসিম সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের সানা উল্লাহ হাজী বাড়ির মৃত আব্দুল শহিদের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জসিমের বড় বোন সাজু বেগম বলেন, আমার ভাই শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য সদর হাসপাতালে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম দীর্ঘদিন ধরে বিভিন্ন ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ