দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে বিএনপির সংঘর্ষের জেরে জেলা শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাতে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করে উভয় দল। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি জানান।
জামায়াত নেতারা অভিযোগ করেন, নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবিরের কোরআন তালিম অনুষ্ঠানে যুবদল নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে অন্তত ২৫ জন আহত হন।
অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, মসজিদ থেকেই তাদের ওপর হামলা হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদের ভেতর ও বাইরে স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪০ জন আহত হন।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক।
আরএ