দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈত্রিক সম্পত্তি ও রেলওয়ে লিজকৃত জমি জবর দখল এবং হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আখাউড়া পৌর মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক হুমায়ুন ভূঁইয়া, মো. শামীম আহমদ, সুলতান মাহমুদ, পারভীন আক্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা অভিযোগ করেন, আখাউড়া উপজেলার বড় বাজার এলাকায় রেলস্টেশন সংলগ্ন তাদের ১ একর ১ শতক পৈত্রিক সম্পত্তি ও রেলওয়ে থেকে লিজ নেওয়া ১ একর ২৬ শতক জমি রয়েছে।
তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের আনোয়ার হোসেন কাজল, আলী হোসেনসহ একটি ভূমিদস্যু চক্র ভুয়া দলিল তৈরি করে পুরো জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
এর জের ধরে গত ১৩ অক্টোবর ওই চক্রটি হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে এবং ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএস/