দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা।
ঢাকার মানিক মিয়া এভিনিউতে তাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ ও জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টা থেকে প্রায় আধাঘণ্টা তারা এ বিক্ষোভ চালান।
মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে অবস্থান নেওয়ায় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। দুপুর ৩টা ২০ মিনিট পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালান।
এ সময় তারা স্লোগান দেন— ‘ঢাকায় হামলা কেন, জবাব চাই’, ‘জুলাই যোদ্ধারা আহত কেন’, ‘জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে’, ‘ইন্টেরিম সরকার ব্যর্থ’ ইত্যাদি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএস/