দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ সদর উপজেলার ফতেপুরে একটি মাদরাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।
শিক্ষক মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে উঠে মাদরাসার মাঠে বারান্দার নিচে রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে কক্ষে এনে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। মাদরাসা কমিটিকে খবর দেওয়ার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/