দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মহাসড়কের বাসাইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী ভাই ভাই পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাঐখোলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা রডভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/অ