দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তিকে বিস্ফোরক ও নাশকতার চারটি মামলায় আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নড়াইলের আমলী আদালত কালিয়া ও আমলী আদালত নড়াগাতীতে পৃথক শুনানিতে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রত্না সাহা ও মো. মারুফ হাসান।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শরিফুল ইসলাম নান্তু বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে জামিন আবেদন করা হলেও বিচারকদ্বয় উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বি এম কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। নড়াইল জেলার কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা বিস্ফোরক ও নাশকতার চারটি মামলায় হাজিরার জন্য তাকে নড়াইল আদালতে আনা হয়।
প্রসঙ্গত, বি এম কবিরুল হক মুক্তি চারবার নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, পরবর্তীতে ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
/অ