দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে গ্যাস নেওয়ার সময় একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুরবাগ এলাকার মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো. রেজু মিয়া (৬৫), মো. বেচু মিয়া (২৬), মো. আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর রুটের আজাদ পরিবহনের একটি বাস রাত সোয়া ৯টার দিকে ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চারজন আহত হন এবং পাশে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা ও আরেকটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/