দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল দুপুরে জেলা শহরের পলাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি কাঞ্চন বেগমকে (৪০) গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার সুলতান আহমেদের স্ত্রী।
র্যাব জানায়, কাঞ্চন বেগমের বিরুদ্ধে ২০০৯ সালে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। মামলার রায়ে ২০২৪ সালের ১০ অক্টোবর তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমএস/