দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছোটরা মধ্যপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল কোনো একসময় সামিহা রুবাইয়াতের বাড়িতে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সামিহা রুবাইয়াত বলেন, ‘আমি বোনের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। প্রতিবেশী ফোনে জানায় আমার বাসায় চুরি হয়েছে। এসে দেখি নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল চুরি হয়েছে।’
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/