দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলার মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব। পরে তারা কৌশলে সেখান থেকে নিরাপদে ফিরে আসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকায় মেঘনা নদীর শাখা মোস্তফা ঢালির খালের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী নদীতে ইলিশ শিকার ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে ব্যবসায়ীরা ট্রলারে করে মাছ সরিয়ে ফেলার চেষ্টা করে। পরে প্রশাসন ট্রলার জব্দ করলে জেলেরা হামলার চেষ্টা চালায়।
গোসাইরহাট উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার ঘটনায় আমরা অভিযানে যাই। ট্রলার জব্দ করার সময় কিছু লোক আমাদের ওপর চড়াও হয়, তবে আমরা কৌশলে ট্রলারসহ ফিরে আসি। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
এমএস/