• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • পটুয়াখালী সদর

নদীর মোহনায় কমেছে ইলিশ 

দেশ টিভি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৫, ২৩:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী থেকে ইলিশ নিয়ে তীরে ফিরছেন পটুয়াখালীর জেলেরা। মধ্য রাত থেকে ইলিশ ধরতে নেমে কয়েক ঘণ্টা পর তীরে ফিরে এসেছে ছোট নৌকা ও ট্রলার। তাছাড়া মাছ ধরার বড় বোটগুলো সমুদ্রের দিকে যেতে শুরু করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বড় বোটগুলো ফিরে আসতে শুরু করলে আরও ভালো আকারের ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে দেখা যায়, জেলার আলীপুর ও মহিপুর বন্দরেও কিছু সংখ্যক ট্রলার মাছ নিয়ে ভিড়েছে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর ছিল আশপাশ।

শনিবার মধ্য রাত থেকেই পটুয়াখালীর পায়রা, তেঁতুলিয়া, গলাচিপা ও আগুনমুখা নদীতে ছোট নৌকা নিয়ে ইলিশ ধরতে শুরু করেন স্থানীয় জেলেরা। কিছুক্ষণ পর পর মাছ নিয়ে ফেরত আসছেন তারা। তবে জেলেদের দাবি, গতবারের তুলনায় নদীর মোহনায় কমেছে ইলিশের উপস্থিতি।

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের জেলে মো. খলিল আকন জানান, গতবারও নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই প্রতিবার জাল ফেলে ৫-৭ কেজি করে মাছ পেয়েছেন, কিন্তু এ বছর প্রতিবারে পাচ্ছেন মাত্র দুই কেজি।

পায়রা তীরের বিঘাই হাট গ্রামের মৎস্য আড়ৎদার ইমাম হোসেন জানান, জেলেরা ইলিশের তুলনায় বেশি পাচ্ছেন অন্যান্য ছোট মাছ। নদীতে আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ ব্যবসায়ী পিএম মুসা জানান, এখনো পরিপূর্ণভাবে মাছ পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র নদীর জেলেরা কিছু মাছ নিয়ে ফিরছেন, তবে আরও ২-৩ দিন পরে মাঝারি নৌকাগুলো আসতে শুরু করলে পরিমাণে বেশী ও বড় সাইজের মাছ পাওয়া যেতে পারে।

নদীতে মাছের উপস্থিতি কমে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অবরোধে সাগরে যাওয়া সম্ভব না হলেও নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের চোখের আড়ালে নদীতে জাল ফেলে মা ইলিশ ধরেছেন কিছু অসাধু জেলেরা। ফলে এখানকার মাছ তেমন ডিম ছাড়তে পারেনি। এছাড়াও বিভিন্ন অবৈধ জালের ব্যবহারকেও ইলিশ কমার কারণ হিসেবে দেখছেন তারা।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশারিজের প্রফেসর ড. এম লোকমান আলী বলেন, সমুদ্র থেকে আমাদের যে পরিমাণে জিডিপি পাওয়ার কথা তা কিন্তু পাচ্ছি না। আমার জানামতে অনেকগুলো দেশ আছে যারা সামুদ্রিক মাছ ছাড়া খায়ই না। কিন্তু যথেষ্ট পরিমাণে উৎস ও স্কোপ থাকা সত্ত্বেও আমাদের মেরিনের (সমুদ্র) থেকে যে পরিমাণে আহরণ হওয়ার কথা বা মাছ আসার কথা বা ইকোনমির উন্নয়ন হওয়ার কথা তা হচ্ছে না। সরকার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় এদিকে আরও দৃষ্টি দেওয়া দরকার।

জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ দিন ধরে আমরা সুচারুরূপে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন করেছি। ১৪৬টি মোবাইল কোর্ট ও ৫৩৭টি অভিযান পরিচালনা করে ১৫০টি মামলার মাধ্যমে ১১১ জনকে জেলে পাঠিয়েছি। বিপুল পরিমাণ জাল জব্দসহ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নদী মোহনাকে মাছের উপযুক্ত নিরাপদ স্থান হিসেবে সুরক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা মৎস্য অধিদপ্তর সফল হয়েছি।

কে

  • ইলিশ
এ সম্পর্কিত আরও খবর
ইলিশের অভয়াশ্রমে অভিযান, ১৪ জেলেকে অর্থদণ্ড
ইলিশের অভয়াশ্রমে অভিযান, ১৪ জেলেকে অর্থদণ্ড
ভোলায় ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন বিপুল পরিমাণ জাল জব্দ
ভোলায় ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন বিপুল পরিমাণ জাল জব্দ
আড়াই কেজির ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি
আড়াই কেজির ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি
নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরতে নেমেছেন জেলেরা
নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরতে নেমেছেন জেলেরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।