দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট ১০ থেকে ১২ শতাংশ। এতো অল্প নেতাকর্মী নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার নাচোল উপজেলার খলসি বাজারে এক নির্বাচনি পথসভায় এ মন্তব্য করেন তিনি।
আশরাফ হোসেন আলিম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জামায়াতে ইসলামী দলটি আমাদের কাজে বাঁধা দিতে চায়। আমরা হিসেব করে দেখেছি, সারা দেশে তাদের সর্বোচ্চ ভোট ১০ থেকে ১২ শতাংশ। তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘বিএনপিকে নারী-পুরুষ, শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ পছন্দ করে। এমনকি নারীরাও বিএনপিকে পছন্দ করে। ফলে বিএনপির বিজয় সুনিশ্চিত। এ বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আর পিআর পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র। এই দাবিতে প্রমাণিত হয় তাদের ভিত্তি দুর্বল। কারণ পিআর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবেন তা মানুষ আগে জানতে পারবে না। সে ক্ষেত্রে বলা যায়, পিআর পদ্ধতির নির্বাচন একটি অযৌক্তিক দাবি। এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’
/অ