দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবিতে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে জামায়াত।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত সরকারের দমন-পীড়ন, ভোট কারচুপি ও রাজনৈতিক বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও গণভোট আয়োজন,
২। জাতীয় সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু,
৩। সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার,
৫। আওয়ামী লীগ সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা।
জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, ‘জনগণের মৌলিক অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ৫ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের অংশগ্রহণ প্রমাণ করছে তারা পরিবর্তন চায়, সুষ্ঠু নির্বাচন চায়।’
এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএস/