দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছোবাহান আকন (৫২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে সদর থানা পুলিশ বেরপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ছোবাহান আকন বিস্ফোরক আইনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। যেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটির বাদী মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ছোবাহান আকন। সম্প্রতি তিনি গোপনে এলাকায় ফিরে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন,‘দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
স্থানীয়দের অভিযোগ, ছোবাহান আকনের বিরুদ্ধে অস্ত্রের মহড়া, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও হয়রানিসহ নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়া, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। জানা গেছে, তাঁর ছেলে নুহু আকন ও শাহিন আকনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় জাল টাকার মামলাও রয়েছে। আরেক ছেলে সিফাত আকনের নাম রয়েছে মাদক মামলায়।
সূত্র জানায়, আকন পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদক ও জাল টাকা সংক্রান্ত মামলা এখনো বিচারাধীন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত ছোবাহান আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এমএস/