দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন তিনি। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা গেছে, ভাঙা সড়কে জমে আছে পানি। সেই সড়কে একটি পলিথিনের প্যাকেট থেকে মাছের পোনা নিয়ে সেগুলো সড়কের গর্তে জমে থাকা পানিতে ছাড়া হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এলাকাবাসীও প্রতিবাদ জানায়।
জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। ফলে এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা-যাওয়া করে। কয়েক দিন আগে এই রাস্তায় একটি ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন। মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।
তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাটের এতোটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।
/অ