দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেলা বার ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ ৮৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এম সফিউল আজম পেয়েছেন ৯৩ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুভাষ রাজবংশী (৬৩ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আওলাদ হোসেন (১০৯ ভোট)। সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান ভুইয়া ফরিদ সভাপতিত্ব করেন এবং সদস্য-সচিব অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন সঞ্চালনা করেন।
/অ