দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা ও দলীয় নেতার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানা সূত্রে জানা যায়, আলিম তার ভাই আব্দুল হকসহ কয়েকজন সহযোগী নিয়ে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা করেন। তবে ওই জমিটি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। ২০২২ সালে আদালতের রায়ে ৭ শতাংশ জমির দখল রফিকের পক্ষে নিশ্চিত হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, দখলচেষ্টা চলাকালে আলিম জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ–১ আসনের প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিস ভাঙচুর করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে আব্দুল আলিমকে আদালতে পাঠানো হয়েছে।
/অ