দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে হানিফ বেপারি (৫৫) নামে একজন খুন হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের মৃত এলা বেপারির ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাচ্চু বেপারিকে (৬০) আটক করা হয়েছে। একই ঘটনায় চাচাতো ভাই মিনহাজ উদ্দিনের ছেলে স্বাধীন (২৬) ও জাহাঙ্গীর বেপারিকে (২০) অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিকদের বসতভিটার জমি পরিমাপ করা হয়। এ সময় নিহত হানিফের ভাগে বড় ভাই বাচ্চু বেপারির জায়গা থেকে মাত্র চার ইঞ্চি জমি আসে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে বড় ভাই বাচ্চু বেপারি ও চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন ও জাহাঙ্গীর দেশীয় অস্ত্র (কাতরা) দিয়ে হানিফের বুক ও পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হানিফের মৃত্যু হয়।
সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি ফাহিম আসজাদ ও সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, নিহতের বড় ভাই বাচ্চু বেপারিকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/অ