• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • জাজিরা

শরীয়তপুরে ওসিকে হত্যার হুমকি সাবেক ছাত্রলীগ নেতার

দেশ টিভি ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৫, ২০:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে মোবাইলে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন ঢালীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আদালতের অনুমতি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাজিরার বাসিন্দা মিথুন ঢালী ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এরপর গত ২৯ সেপ্টেম্বর বৃক্ষ রোপন কর্মসূচি পালন ও মিছিল করে জাজিরা থানা এলাকায় মহড়া দেন।

এ ঘটনার পরে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে জাজিরার কুণ্ডেরচর ইউনিয়নে ফিরোজ খানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান।

এরপর পুলিশ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। এ মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালী।

পুলিশি অভিযান ও মামলার কারণে ক্ষিপ্ত হয়ে মিথুন ঢালী গতকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে মোবাইলে কল করে ওসি মাইনুল ইসলাম ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যা করার হুমকি দেন। বিষয়টি নিয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন ওসি।

জাজিরা থান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন মিথুন ঢালী।

এ বিষয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এছাড়াও মোবাইল করে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে একটি জিডি করা হয়েছে। জিডির বিষয়ে আদালতের অনুমতি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কে

  • ওসি
  • হত্যা
  • হুমকি
এ সম্পর্কিত আরও খবর
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।