দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক আকমল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সম্পাদক পরিষদের কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ নিন্দা জানানো হয় এবং হামলার দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় জানানো হয়, সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক, মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের ওপর গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবালয়ের উথুলী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
বক্তারা বলেন, ঘটনার পর মামলা হলেও সাত দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে আমরা গভীর ক্ষোভ প্রকাশ করছি।
তারা আরও বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, সম্পাদক পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সহসভাপতি মাহবুল আলম জুয়েল। উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।
সভায় হামলার ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের বরাবর একটি স্বারকলিপি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
/অ