দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্যরা।
স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকার, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতি চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়েই কর্মবিরতিতে নেমেছি।
তারা আরও জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
/অ