দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। ‘সূর্য ক্লাব’ নামের একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে তারা এ কনসার্টের আয়োজন করে। তবে অনুমতি না মেলায় কনসার্ট স্থগিতের বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা ছিল।
এদিকে জেমসের কনসার্ট স্থগিত করার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। তবে কি কারণে অনুমোতি দেওয়া হয়নি তা পরিষ্কার করেনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
তবে ক্লাব কর্তৃপক্ষ বিষয়য়টি নিয়ে উচ্চ আদালতে যাবেন বলে দেশটিভিকে জানিয়েছেন। কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী এবং সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন জানান, রাজনৈতিক চাপে মুরব্বিদের খুশি করতে না পারায় জেমসের কনসার্টের অনুমতি দেয়নি প্রশাসন।
এবিষয়ে জেলা প্রশাসক ড,মোহম্মদ আব্দুল সালামকে জানতে চাইলে কোনো মন্তব্য লিখতে নিষেধ করেন তিনি।
এফএইচ/