• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মেহেরপুর

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
  ০৮ মে ২০২৬, ২০:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসনকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৮ মে) দুপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সন্ধ্যায় এক প্রেস রিলিজে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ফিলসনের বয়স ৫৮ বছর। তিনি কোমরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা ও একটি রাজনৈতিক মামলা রয়েছে। গত বছরের ৪ নভেম্বর মেহেরপুরে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার ১২ নম্বর এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানায় দায়ের হওয়া আরেকটি মামলার এক নম্বর আসামি তিনি।

ডিবি পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ফিলসন আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্‌ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ পাচার করতেন। বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করতেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

এসব ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে একই মামলায় অভিযুক্ত জামান উদ্দিন ওরফে জামান মাস্টারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ও কোমরপুর পুলিশ ক্যাম্পের যৌথ দল। সেদিন ফিলসনের বাড়িতে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, আত্মগোপনে থাকলেও ফিলসন বিভিন্ন সময় গোপনে এলাকায় আসতেন এবং অনলাইন জুয়া ও মানি লন্ডারিং কার্যক্রম চালিয়ে যেতেন।

পুলিশের দাবি, কয়েক বছর আগেও ট্রাকচালক হিসেবে কাজ করা ফিলসন পরে অনলাইন জুয়া, প্রতারণা ও মোবাইল সিম সরবরাহ চক্রের সঙ্গে জড়িয়ে বিপুল সম্পদের মালিক হন। বিভিন্ন জুয়ার চক্রের কাছে মোবাইল অপারেটরদের সিম সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত অর্থে সম্প্রতি কোমরপুর বাজারে একটি এজেন্ট ব্যাংকিং ব্যাবসার সঙ্গেও যুক্ত হন তিনি।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনগুলোর ফরেনসিক পরীক্ষা শেষে অনলাইন জুয়া ও মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আরও মামলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পিরোজপুরে যুবলীগকর্মী আটক

ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিলসনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ফিলসনকে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা ও রাজনৈতিক মামলার পলাতক আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

জে আই

  • ডিবি
  • গ্রেপ্তার
এ সম্পর্কিত আরও খবর
মাগুরায় জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার
মাগুরায় জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার
মুখ্যমন্ত্রী শুভেন্দুর সহকারী হত্যায় গ্রেপ্তার ৩
মুখ্যমন্ত্রী শুভেন্দুর সহকারী হত্যায় গ্রেপ্তার ৩
চেক জালিয়াতি মামলায় সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
চেক জালিয়াতি মামলায় সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
সাভারে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৩
সাভারে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।