দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর শহরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বের হওয়া একটি মিছিল শেষে শামীম সিকদার (৩৮) নামে এক যুবলীগকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৮ মে) সকাল ছয়টার দিকে শহরের প্রধান সড়কে মিছিলটি বের হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। মিছিলটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলটিকে ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় শামীম সিকদারকে আটক করা হয়।
শামীম পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান দাবি করেন, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বর্তমান সরকার, বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘অশ্লীল স্লোগান’ দিচ্ছিল এবং শহরে নাশকতার চেষ্টা করছিল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই