দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় কুকুর তাড়াতে গিয়ে নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত মর্জিনা বেগম (৫০) উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়ির হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবার হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাতে থাকা একটি হাসুয়া ছুড়ে মারে।
তবে হাসুয়াটি কুকুরের গায়ে না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান বলেন, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানা থেকে ভোররাতে একটি বার্তা পেয়েছি। বিষয়টি তদন্তে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
জে আই