দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অভিযোগে গণপিটুনি ও পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার হয়ে মো. আব্দুল্লাহ (২৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে।
এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টম্বর) নিহতের ভাই শাকিল মিয়া নবীনগর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় নবীনগরের বড়াইল গ্রামের তবি মিয়া ও আল আমিন, বাহেরচরের আয়নাল হক এবং সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিম উদ্দিনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর সলিমগঞ্জ বাজারে ২০-২৫ জন লোক আব্দুল্লাহকে চুরির সন্দেহে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে পুলিশ ক্যাম্পে তুলে দেওয়া হয়। সেখানে পরিবারের কাউকে কিছু না জানিয়ে চারদিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএস/