দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এমএ জলিল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন।
আব্দুল জলিল দুই দফায় সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেয়র হিসেবে তার সময়কালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে, পৌরসভার পানির গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম, সরকারি কলেজ সড়কের পিচ ঢালাইসহ সংস্কার এবং স্থানীয় সড়কের নামকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার অবদান ছিল।
এছাড়া, তিনি সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে সাতক্ষীরা প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রেখেছেন।
স্থানীয়রা মনে করছেন, এমএ জলিল ছিলেন একজন সক্রিয় ও সমাজমুখী নেতা। তার অবদানের কারণে পৌরসভা ও স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।
অপরদিকে বিএনপি নেতা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আরএ