দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে ট্রাক পড়ে গেলে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভুইঘর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানায়, চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল ট্রাকটি। ভুইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা ইজিবাইকচালক মোহর উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ট্রাক জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল করিম বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এমএস/