দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহাষষ্ঠী দুর্গাপূজার প্রারম্ভিক পর্ব। জেলার ৫৯১টি পূজা মণ্ডপে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। বেলতলায় ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি মণ্ডপে দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
পূর্ণিমার আলো, নানা রঙের আলো, তোরণ ও সজ্জায় সেজে উঠেছে মণ্ডপগুলো। ভক্তরা নতুন পোশাকে মণ্ডপ পরিদর্শন করছেন এবং শারদীয় উৎসবের আনন্দ উপভোগ করছেন।
পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
/অ