দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে সাপের কামড়ে লিমি আক্তার (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিমি ডাসার উপজেলার পূর্ব বালিগ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় লিমি বাড়ির পাশে খোলা জায়গায় বসেছিল। হঠাৎ অন্ধকারে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে ভ্যাকসিন দেওয়ার আগেই লিমি মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, হাসপাতালে আনার ক্ষেত্রে দেরি হওয়ায় মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি। সময়মতো ভ্যাকসিন প্রয়োগ করা গেলে তার প্রাণ রক্ষা করা যেত।
/অ