দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব নদী দিবসকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো এক অভিনব আয়োজন তিতাস নদীতে গণগোসল কর্মসূচি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভাদুঘর এলাকায় সামাজিক সংগঠন তরী বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে। গণগোসল কর্মসূচিতে জেলার নানা প্রান্ত থেকে আসা নদীপ্রেমিরা অংশ নেন। তারা বলেন, নদীকে ঘিরেই বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ হয়েছিল। অথচ আজ দখল ও দূষণে নদীগুলো মারাত্মক হুমকির মুখে।
প্রধান অতিথি তার বক্তব্যে নদী রক্ষায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের নদীগুলোকে অক্ষত রাখতে হবে।
অংশগ্রহণকারীরা গণগোসলের প্রতীকী কর্মসূচির মাধ্যমে নদী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুরক্ষার দাবিও জানান।
/অ