দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইকান্দি গ্রামের মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), তাদের মেয়ে রুমা বেগম (৩৫) এবং কাশিয়ানী উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ৫ জন।
তিনি আরও জানান, এদের মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি এখন চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সংবাদ শুনে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
/অ