দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন- আবদুল মালেক খান, আবদুল হাই খান ও আবদুল কাইয়ুম খান। তারা ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের আবদুল জব্বার খানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের আবদুল মমিন খানের সঙ্গে প্রতিবেশী আবদুল হাই খানদের জমি নিয়ে বিরোধ চলছিল। ২০০২ সালের ৮ নভেম্বর বিরোধপূর্ণ জমিতে আবদুল হাই খানদের লোকজন ধান কাটতে গেলে মমিন খান বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাই খানরা তাদের লোকজন নিয়ে মমিন খানের বাড়িতে হামলা করেন। এ সময় একটি ঘর পুড়িয়ে দেওয়া হয় ও মমিন খানের স্ত্রী-সন্তানদের মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মমিন খানের মেয়ে তাছলিমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।