দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, যারা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারাই ভবিষ্যতেও দেশের নেতৃত্ব নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, ছাত্র-যুবদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ‘ভোট বিপ্লবের’ মাধ্যমে একটি মানবিক, সাম্যভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং একটি সুখী ও মানবিক রাষ্ট্র গঠনে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মূল কারণ বিল ডাকাতিয়া। আমরা এই বিলকে কেন্দ্র করে একটি মহাপরিকল্পনা গ্রহণ করব। ডুমুরিয়াকে একটি আধুনিক ব্যবসায়িক হাবে পরিণত করা হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করার পরপরই যেন চাকরি পায়, সে ব্যবস্থা করা হবে। যাদের চাকরি দেওয়া যাবে না, তাদের জন্য থাকবে বেকার ভাতা। পাশাপাশি কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি।
সমাবেশের বিশেষ অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী মোর্চার প্রার্থীদের তিনি বিজয়ী করার আহবান জানান।
এর আগে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।
কোনো অপপ্রচারে তিনি কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আদর্শ দিয়ে আদর্শ মোকাবেলা করতে পারে না, তারাই ‘রাজাকার’ নামক অপপ্রচারে লিপ্ত হয়েছে।
নতুন প্রজন্ম এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস করে না।” তিনি বলেন, হিন্দু-মুসলিম মিলে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এখানে কোনো বিভেদ থাকবে না। সকল মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।
এফএইচ/