দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ক্লাব বাজার সংলগ্ন রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ।
কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বোমাগুলোকে নিরাপদে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলেন কামরুজ্জামানের স্ত্রী। তখন তিনি লাল রঙের দুটি সন্দেহজনক বোমা দেখতে পান এবং তা মুঠোফোনে পুলিশকে জানানো হয়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চরগোয়াল গ্রামের দোকানের সামনে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বোমাগুলো ইতোমধ্যেই নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র এক মাস আগে ওই গ্রামের আরেকটি দোকানের সামনে বোমা রাখা হয়েছিল। যা গ্রামে বোমা আতঙ্ক আরও বাড়িয়েছে।
জে আই/ আরএ