দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন। ডলফিনটি পুরুষ প্রজাতির। এটির মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক এলাকায় ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড এ্যাসোসিয়শনের সিনিয়র সহ সভাপতি রহমান বিশ্বাস। পরে বন বিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরার) সমন্বয়ে ডলফিন টিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
এর আগে, গত ৩১ আগস্ট সৈকতের মিড়াবাড়ি ব্লক পয়েন্ট এলাকায় আরও দুটি দুই প্রজাতির ডলফিন বেশি এসেছিল।

উপরার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, প্রতিনিয়ত ভেসে আসছে মৃত ডলফিন। দেখে মনে হচ্ছে এটি সকালের জোয়ারে এসেছে।গভীর সমুদ্রে অসংখ্য মাছ ধরার ট্রলারের টুকরো জাল এবং পলি প্লাস্টিকগুলোকে সমুদ্রে ফেলানোয় মৃত হচ্ছে ডলফিনের।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এখানে পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক।চলতি বছরে এখন পর্যন্ত ১০ টি, ২৪ সালে ১০টি ও এর আগে ২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল কুয়াকাটাসহ অত্র এলাকায়। উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন,শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বনবিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আমি উপরার সদস্যদের মাধ্যমে ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। আমরা বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।
কে