দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাছটি স্থানীয় মৎস্য আড়তে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়।
আশাখালী মৎস্য আড়তের মেসার্স হামিম ফিসে মাছটি নিলামে তোলা হলে প্রতিকেজি ৩ হাজার ১২৫ টাকা দরে বন্ধন ফিস-২ ক্রয় করে। এর আগে শুক্রবার বিকেলে আশাখালীর মোহনায় জেলে গিয়াসউদ্দিনের জালে মাছটি ধরা পড়ে।
বড় ইলিশ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জেলে গিয়াসউদ্দিন বলেন, ‘জাল তুলতেই মাছটি উঠে আসে। এত বড় মাছ পেয়ে আমরা খুব খুশি।’
মাছটির ক্রেতা ইলিয়াস হোসেন জানান, ‘যত বড় ইলিশ, তত বেশি লাভ। মাছটি ঢাকায় পাঠাবো, সেখানে ভালো দামে বিক্রি হবে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন।’
এমএস/