দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে জেলা দলের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীর সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সহসভাপতি শাজাহান আকন, যুবদল নেতা আবু হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, শ্রমিক দলের সভাপতি মানিক ফকির, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন গণমানুষের নেতা। তার সুস্থতা ও আরোগ্য দেশের মানুষ প্রত্যাশা করছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী বলেন, বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারি মো. নজরুল ইসলাম, যিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এমএস/