দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন গণমানুষের নেতা। তার শারীরিক সুস্থতা দেশের মানুষ প্রত্যাশা করে। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে দেশ ও জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখতে পারেন এ প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভাপতি আব্দুল আজিজ মুসল্লী বলেন,বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারি মো. নজরুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সহসভাপতি শাজাহান আকন, যুবদল নেতা আবু হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, শ্রমিক দলের সভাপতি মানিক ফকির, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
জে আই