দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫), যিনি পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন এবং একই এলাকার হেলপার ইমরান।
হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/