দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়েছে, সেলিম রেজা চাঁদাবাজি, দখলদারী, দোকান লুট ও ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
তাই দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ৬ আগস্ট রাতে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।
এমএস/