দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন।
চার সদস্যবিশিষ্ট এ আহবায়ক কমিটিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স. ম. রকিবুজ্জামান পাপ্পুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বুধবার সকালে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ছাত্রদলের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএম/কে