দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের তীব্র সংকটের কারণে কৃষকরা রাস্তায় নামেন এবং সোনাহাট স্থল বন্দর ও শহীদ মোড় এলাকায় সড়ক অবরোধ করেন। এসময় তারা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ রাখেন। অবরোধ চলাকালীন যান চলাচল বন্ধ হয়ে যায়।
কৃষকরা জানান, রোপা আমনের জন্য প্রয়োজনীয় সার মিলছে না বা অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে জমিতে সার না দিলে ফসলের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, 'রাস্তা অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএস/