দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে হোটেল সি-ভিউ নিয়মিতভাবে মলমূত্র ও বর্জ্য পাইপের মাধ্যমে সমুদ্রে ফেলা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা ও পর্যটকরা।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে সরেজমিনে দেখা যায়, হোটেলের পেছন দিক দিয়ে পাইপের মাধ্যমে ময়লা পানিসহ বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে। এতে আশপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, জেলে ও সমুদ্রস্নানে আসা পর্যটকরা।
পর্যটক সাব্বির বলেন, 'এভাবে ময়লা ফেলা হলে সাগরে নামার ইচ্ছা থাকবে না, কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিতে হবে।'
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারাও অভিযোগ করেছেন, প্রায় নিয়মিতভাবেই রাতের আঁধারে এভাবে বর্জ্য ফেলা হয়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু সতর্ক করে বলেন, সমুদ্রে বর্জ্য ফেললে রোগবালাই ছড়ানোর ঝুঁকি বাড়বে। দ্রুত হোটেল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে হোটেল সি-ভিউয়ের ম্যানেজার সলেমান দাবি করেন, তারা শুধু ময়লা পানি বালুর ওপর ফেলেন, মলমূত্র নয়। তবে মলমূত্র কোথায় ফেলা হয় সে বিষয়ে স্পষ্ট জবাব দিতে পারেননি।
হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে, তবে সমুদ্রে বর্জ্য ফেলা সম্পূর্ণ বেআইনি। এটি বন্ধ করতে হবে।
কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, অভিযোগ প্রমাণিত হলে হোটেলটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/