দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার একটি পেট্রোল পাম্পে আর্থিক বিবাদকে কেন্দ্র করে ক্যাশিয়ার ইকবাল হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে তার সহকর্মী রাকিবুল ইসলাম রতন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রতন মাত্র ২০ সেকেন্ডে ২৩ বার হাতুড়ির আঘাতে ইকবালের মাথায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ রোববার সকালে পাম্পের অফিস কক্ষে ইকবালের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। গ্রেপ্তারকালে রতন জানান, পাম্পের কর্মীরা তেল চুরি ও অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে জড়িত ছিল। তার অংশ কম পাওয়ায় তিনি মালিকপক্ষকে জানিয়েছিলেন। এ নিয়ে ইকবাল শনিবার রাতে তাকে মারধর করলে রতন রাতে সুযোগ পেলেই হত্যাকাণ্ড সংঘটিত করেন।
বরিশালের ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ডিবি পুলিশের ইন্সপেক্টর ইকবাল বাহার ও রাজু কামালের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রেঞ্জ, পাম্প থেকে নেওয়া নগদ ৩৬,৫০০ টাকা এবং নিহতের মোবাইলও উদ্ধার করা হয়েছে।
সোমবার বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, রতনকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পুলিশ রতনকে নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করেছে।
এ ঘটনায় নিহত ইকবালের বোন সাদিয়া আক্তার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
এমএস/